৫০ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

ঘটনা ভিন্নখাতে নেওয়া চক্রান্ত চলছে : মাহবুব জুবায়ের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১১, | ১৫:০৯:৩২ |
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্রায় ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করে পুলিশ। তবে ওই টাকা নির্বাচন সংশ্লিষ্ট নয়, গার্মেন্টস ব্যবসার টাকা বলে দাবি করেছে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্নখাতে নেওয়ার চক্রান্ত চলছে। এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার ব্যবসার টাকা। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এ সাংবাদিকদের সামনে এ দাবি করেন তিনি।

এর আগে দুপুর ১২টার ‍দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ আটক করে পুলিশ। 

সৈয়দপুর থানার ওসি নাজমুল আলম গণমাধ্যমকে জানিয়েছেন, প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে। টাকা গণনা চলছে।


এ সংক্রান্তে একটি ভিডিও দেখা যায় আটক বেলাল উদ্দিন বলেন, টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ। এটি তার ব্যবসার টাকা।

খোঁজ নিয়ে জানা গেছে, বেলাল উদ্দিন কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...