✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

৬ দিন সারা দেশে সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১০, | ২১:৩৫:০১ |
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৬ দিন সারা দেশে বেবিচকের অনুমতি ছাড়া সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের কর্মকর্তা মুহাম্মাদ কাউছার মাহমুদ  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এ ছাড়া, সরকারি বা বেসরকারি ব্যক্তি ও সংস্থা কর্তৃক পরিচালিত গবেষণা, জরিপ, কৃষিকার্য ও পরিবীক্ষণ কার্যক্রম এবং সরকারি সংস্থা কর্তৃক আয়োজিত ইভেন্ট সম্প্রচারের প্রয়োজনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বরাবর আবেদন করতে হবে। সংশ্লিষ্ট সব এজেন্সির ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে উড্ডয়নের বিশেষ অনুমতি প্রদান করা হবে।

তিনি আরো জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ব্যক্তি ড্রোন উড্ডয়ন করলে তা ‘বেসামরিক বিমান চলাচল আইন ২০১৭’-এর ২৪ ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..