সর্বশেষ :
একসঙ্গে প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকার মৃত্যু ইসরায়েলের ওপর বেজায় চটেছেন ব্রিটিশ এমপিরা! ২য় দফার আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে থাকছেন না ভ্যান্স: ট্রাম্প সেনা ও যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান ইরানের হাতে যুদ্ধবিমান ধ্বংস, খবর শুনেই কয়েক ঘণ্টা চিৎকার করেছিলেন ট্রাম্প! ‘আর ভদ্রলোক থাকব না’, ইরানকে নতুন হুমকি ট্রাম্পের দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে সোমবার ‘খারাপ লাগার অনুভূতি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না’ ইমেজ সেন্সর তৈরিতে সনিকে ৩৮ কোটি ডলার দিচ্ছে জাপান সরকার

চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ১৫ লাখ টাকা লুট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১০, | ২১:১০:২৭ |
ময়মনসিংহের ত্রিশালে আমিরাবাড়ী ইউনিয়নের বগার বাজার চৌরাস্তা এলাকায় সুসেন চন্দ্র সরকার (৬২) নামের এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ড শেষে দুর্বৃত্তরা ওই ব্যবসায়ীর প্রায় ১৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার হরিরামপুর ইউনিয়নের সাউথকান্দা গ্রামের মৃত শ্রী রাজবিহারী সরকারের ছোট ছেলে সুসেন চন্দ্র সরকার চালের ব্যবসা করতেন আমিরাবাড়ী ইউনিয়নের বগার বাজার চৌরাস্তা এলাকায়।

গতকাল সোমবার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সুসেন চন্দ্র সরকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
পরিবারের দাবি, তারা ওই ব্যবসাপ্রতিষ্ঠানে থাকা আনুমানিক প্রায় ১৫ লাখ টাকা লুট করে দোকানের সাটার বন্ধ করে সটকে পড়ে। বাবাকে ফোনে না পেয়ে দোকানে আসেন বড় ছেলে সুজন।


এসে দেখে দোকানের সাটার লাগানো, তবে তালা খোলা। সাটার খুলেই দেখেন বাবার রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে আছে। স্থানীয়দের সহযোগিতায় বাবার লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে রাতেই ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।


নিহত সুসেন চন্দ্র সরকার হরিরামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন বলে দাবি করে ফেসবুক পোস্টে জানিয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সরকার জুয়েল।

উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সরকার জুয়েল সরকার মোবাইলে জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়েছে। 

এদিকে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল অব্যাহত থাকাবস্থায় এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।

নিহতের ভাই শ্রী মৃত্যুঞ্জয় সরকার বলেন, এর আগেও আমার ভাইয়ের দোকান থেকে চুরির ঘটনা ঘটেছে। তাদের টাকার প্রয়োজন ছিল, টাকা নিয়ে যেত, আমার ভাইকে কেন হত্যা করল। বাবাহীন তার দুই ছেলে ও এক মেয়ের এখন কী হবে। 

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..