✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সিনেমা হল খুলবে শুক্রবার থেকে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-১৪, | ১১:১৪:০৮ |

শুক্রবার (১৬ অক্টোবর) থেকে সারা দেশের সিনেমা হলগুলোতে চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে সিনেমা হলের আসন সংখ্যার কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে বুধবার তথ্য মন্ত্রণালয় থেকে এ অনুমতি দেয়া হয়।

তথ্য মন্ত্রণালয়ের পরিচালক-তথ্য ও জনসংযোগ মীর আকরাম উদ্দীন আহম্মদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে চলচ্চিত্র অঙ্গনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..