✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ, জিপিএ ৩.৫০ থাকলে আবেদন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৯, | ১৯:৫৭:৩৪ |
বাংলাদেশ সেনাবাহিনীতে নার্স পদে জন্য নিয়োগ দেয়া হবে। ৪৩তম ডিএসএসসি আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস (এএফএনএস)-এর আওতায় নারী নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা উল্লেখ না থাকলেও যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন করা যাবে আগামী ৭ মার্চ ২০২৬ পর্যন্ত।

পদের বিবরণ
পদের নাম: নার্স (মহিলা)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। পাশাপাশি সরকার স্বীকৃত নার্সিং কলেজ থেকে বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে।
শারীরিক যোগ্যতা

উচ্চতা: ন্যূনতম ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)
ওজন: ন্যূনতম ৪৬ কেজি (১০০ পাউন্ড)
বয়সসীমা

৩১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ২৬ বছর হতে হবে।

বেতন ও সুযোগ–সুবিধা

সশস্ত্র বাহিনীর প্রচলিত বেতনক্রম অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ–সুবিধা প্রদান করা হবে।

অযোগ্যতার শর্ত
সেনা, নৌ বা বিমানবাহিনী কিংবা অন্য কোনো সরকারি চাকরি বা প্রশিক্ষণ থেকে বরখাস্ত, অপসারিত বা স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ করা হলে আবেদন করা যাবে না। কোনও ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত প্রার্থীরাও অযোগ্য হবেন। দ্বৈত নাগরিকত্ব বা বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলেও আবেদন গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম ও ফি
আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে। আবেদন ফি ১,০০০ টাকা, যা Trust Bank t-cash, ভিসা/মাস্টারকার্ড, বিকাশ, রকেটসহ নির্ধারিত মাধ্যমে পরিশোধ করা যাবে।

পরীক্ষার সময়সূচি

লিখিত পরীক্ষা: ১৩ মার্চ ২০২৬, সকাল ৯টা
কেন্দ্র: শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাস
মৌখিক পরীক্ষা: ৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল ২০২৬
কেন্দ্র: ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাস
আবেদনের শেষ তারিখ: ৭ মার্চ ২০২৬। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..