সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৯, | ১৮:৩৫:১৯ |
দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ উড়ানের সময় বিধ্বস্ত হয়েছে একটি সামরিক হেলিকপ্টার। এতে একজন সেনাসদ্য ও এক প্রশিক্ষকসহ ২ জন নিহত হয়েছেন।

বিধ্বস্ত হেলিকপ্টারটি একটি এএইচ-১এস কোবরা অ্যাটাক হেলিকপ্টার। আজ সোমবার স্থানীয় সময় বেলা ১১টার কিছু পরে গ্যাপিয়ং জেলায় বিধ্বস্ত হয় সেটি।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রশিক্ষণ সংক্রান্ত উড়ানের কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটি ভূমিতে আছড়ে পড়ে। এ সময় কপ্টারটিতে দু’জন চালক ছিলেন। বিধ্বস্ত হওয়ার পর তাদের দু’জনকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

উভয়েই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে। দুর্ঘটনার কারণ সম্পর্কে বলা হয়েছে, ইঞ্জিন বন্ধ না করে জরুরি অবতরণের প্রশিক্ষণ চলার সময় হেলিকপ্টারটিতে গোলযোগ দেখা দিয়েছিল এবং তার জেরেই সেটি আছড়ে পড়ে।

দুর্ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বহরের সব এএইচ-১এস কোবরার যাবতীয় অপারেশন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..