সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আমার প্রেমিক ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল: ম্রুণাল ঠাকুর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৯, | ১৮:২৮:৩১ |
বলিপাড়ায় এখন জোর গুঞ্জন, আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সাতপাকে বাঁধা পড়ছেন ম্রুণাল ঠাকুর ও দক্ষিণী সুপারস্টার ধনুশ। ঠিক এই সময়েই নিজের অতীত প্রেমের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করলেন ‘সীতা রামাম’ খ্যাত অভিনেত্রী। জানালেন, তার অভিনেত্রী সত্তা মেনে নিতে না পেরে প্রাক্তন প্রেমিক তাকে ছেড়ে পালিয়ে গিয়েছিলেন।

ছোটপর্দা থেকে বড়পর্দায় আসার জার্নিটা সহজ ছিল না ম্রুণালের। ব্যক্তিগত জীবনেও পোহাতে হয়েছে নানা ঝড়। অভিনেত্রী অকপটে জানান, তার প্রাক্তন প্রেমিক ছিলেন খুবই রক্ষণশীল বা ‘গোঁড়া’। ম্রুণালের জীবনযাত্রার সঙ্গে তাল মেলাতে না পেরে তিনি সম্পর্ক থেকে সরে যান। ম্রুণালের ভাষায়, “আমার প্রেমিক ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। আমাকে বলেছিল, তোমার হঠকারিতার সঙ্গে আমি তাল দিতে পারব না।”




শাপে বর তবে সেই বিচ্ছেদকে এখন ‘শাপে বর’ হিসেবেই দেখছেন ম্রুণাল। তার মতে, সম্পর্কটি টিকলে ভবিষ্যতে সন্তান লালন-পালন ও মতাদর্শ নিয়ে বড় ঝামেলা হতে পারত। তাই সেই ব্রেকআপ তার জন্য একপ্রকার আশীর্বাদই হয়েছে।

ধনুশের সঙ্গে বিয়ের গুঞ্জন এদিকে ভ্যালেন্টাইনস ডে-তে ধনুষের সঙ্গে তার বিয়ের গুঞ্জন তুঙ্গে থাকলেও, দুই তারকা এখনো মুখে কুলুপ এঁটে আছেন। সত্যি কি তারা এক হচ্ছেন? নাকি এটি কেবলই গুঞ্জন তা জানার অপেক্ষায় ভক্তরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..