সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মুক্তির তারিখ এগিয়ে এলো অক্ষয়-প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৮, | ১২:৫৭:৫০ |
বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ও জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শনের বহুল প্রতীক্ষিত ভৌতিক-কমেডি সিনেমা ‘ভূত বাংলা’র মুক্তির তারিখ এগিয়ে আনা হয়েছে। আগামী ১০ এপ্রিল বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে একটি টিজার শেয়ার করে অক্ষয় কুমার নিজেই এই নতুন তারিখ ঘোষণা করেন। 

পূর্ব ঘোষণা অনুযায়ী ‘ভূত বাংলা’ আগামী বছরের ১৫ মে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সেই পরিকল্পনা বদলে এক মাস আগেই সিনেমাটি দর্শকদের সামনে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। ইনস্টাগ্রামে সিনেমাটির ক্ষণগণনা শুরুর ঘোষণা দিয়ে অক্ষয় কুমার লেখেন, ভূত বাংলার কাউন্টডাউন শুরু! ১০ এপ্রিল দেখা হচ্ছে প্রেক্ষাগৃহে।



অক্ষয় ও প্রিয়দর্শন দীর্ঘ ১৪ বছর পর এই সিনেমার মাধ্যমে ফের একসঙ্গে কাজ করছেন। এর আগে তারা ‘হেরা ফেরি’, ‘গরম মশলা’, ‘ভুল ভুলাইয়া’ এবং ‘ভাগাম ভাগ’-এর মতো ব্যবসাসফল কমেডি সিনেমা উপহার দিয়েছেন। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘খাট্টা মিঠা’ ছিল এই জুটির সর্বশেষ কাজ।

‘ভূত বাংলা’ সিনেমায় অক্ষয় কুমারের পাশাপাশি আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, তাবু, রাজপাল যাদব ও ওয়ামিকা গাব্বি। এছাড়া সিনেমাটিতে প্রয়াত প্রবীণ অভিনেতা আসরানিকেও দেখা যাবে। বালাজি মোশন পিকচার্সের ব্যানারে এটি প্রযোজনা করেছেন একতা কাপুর, শোভা কাপুর ও অক্ষয় কুমার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..