✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

করোনা আক্রান্ত রোনালদো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-১৩, | ১০:৪৩:৪৪ |

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। পজিটিভ হওয়ার পর উয়েফা ন্যাশন্স লিগের পর্তুগাল স্কোয়াড থেকে সেল্ফ আইসোলেশনে চলে গেছেন তিনি। পর্তুগালের ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে। পর্তুগালের হয়ে উয়েফা ন্যাশন্স লিগের ম্যাচ খেলতে গিয়েই রোনালদো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

পর্তুগিজ দলের সঙ্গে সোমবার ডিনারে অংশ নেওয়ার পর থেকে রোনালদো করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ফিরেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোর সেই ডিনারে অংশগ্রহণের ছবিও প্রকাশিত হয়। রোনালদো নিজেই সেলফি তুলে সেই ছবি পোস্ট করেন।

পর্তুগিজ ফুটবল ফেডারেশন জানায়- রোনালদোর শারীরিক অবস্থা বেশ ভালো আছে। বাড়তি কোনো সমস্যা নেই। যেহেতু দলের একজন খেলোয়াড় পজিটিভ হয়েছেন তাই পুরো দলের আবার করোনা টেস্ট হবে।
জুভেন্টাসে রোনালদোর সতীর্থ পাওলো দিবালা এর আগে করোনায় পজিটিভ হয়েছিলেন।

ইতালি লিগে খেলা আরেক তারকা ইব্রাহিমোভিচও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..