সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

‘করোনামুক্ত হয়ে খুব শক্তিশালী বোধ করছি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-১৩, | ১০:৪২:৩২ |

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার দুই সপ্তাহের কম সময়ের মধ্যে নির্বাচনী প্রচারণায় ফিরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন স্থানীয় সময় সোমবার ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ট্রাম্প বলেন, আমি আক্রান্ত হয়েছিলাম এবং তারা( চিকিৎসক) বলছে যে আমি এখন নিরাপদ। আমি এখন খুব শক্তিশালি বোধ করছি।

এর আগে রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসকরা জানিয়েছিলেন যে তিনি করোনা নেগেটিভ এবং তার থেকে অন্যদের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি আর নেই।

গত ২ অক্টোবর ট্রাম্প নিজেই টুইট বার্তায় সস্ত্রীক করোনায় আক্রান্ত হওয়ার খবরটি জানান। এরপর অবস্থার অবনতি হলে ট্রাম্পকে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিন দিন চিকিৎসা শেষ সোমবার হোয়াইট হাউসে ফেরেন ট্রাম্প।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের মূল প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..