‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৮, | ১১:৪৭:২৪ |
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের পর্দা উঠেছে গতকাল (শনিবার)। তবে এখনও আলোচনার কেন্দ্রে সপ্তাহখানেক বাদে সূচি অনুসারে ভারত-পাকিস্তান ম্যাচ হবে নাকি পাকিস্তানের বয়কটের সিদ্ধান্ত–ই বহাল থাকবে। এরই মাঝে ভারতীয় এক ক্রীড়া সাংবাদিকের করা টুইট নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তার দাবি– নিষেধাজ্ঞার শঙ্কায় বিষয়টি সমাধানে আইসিসিকে অনুরোধ করেছে পাকিস্তান। যার জবাবে পিসিবির জবাব, ‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে।’

গতকাল (শনিবার) সন্ধ্যায় নিজের এক্স অ্যাকাউন্টে ভারতীয় সাংবাদিক ভিক্রান্ত গুপ্ত ‘বিগ ব্রেকিং’ উল্লেখ করে লিখেছেন, ‘বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আইসিসির আনুষ্ঠানিক জবাবের পর পিসিবি এখন সংস্থাটির সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে। আইসিসি জানায়- (পাকিস্তান) সরকারের টুইট যুক্ত করে দিয়ে পিসিবি আইসিসিকে প্রথমে ম্যাচ বয়কটের কারণ হিসেবে ‘ফোর্স ম্যাজার’-এর কথা উল্লেখ করেছে।’



তিনি আরও লেখেন, ‘এরপর আইসিসি তাদের জবাব দেয়। সেখানে জানতে চাওয়া হয় কীসের ভিত্তিতে তারা ‘ফোর্স ম্যাজার’ যুক্তি দেখাচ্ছে এবং এই ঘটনায় আইনি প্রভাব ও নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দেয় আইসিসি। যার পরিপ্রেক্ষিতে পিসিবি এখন সংস্থাটির (আইসিসির সান্নিধ্যে পিসিবি) সঙ্গে আলোচনা করে সমাধানে পৌঁছাতে চায়।’

এর প্রায় ঘণ্টা চারেক পর প্রতিক্রিয়া জানিয়েছে পিসিবি। মুখপাত্র আমির মিরের কথা উদ্ধৃত করে তারা লিখেছে, ‘ভারতীয় ক্রীড়া সাংবাদিক ভিক্রান্ত গুপ্তের করা “আইসিসির সান্নিধ্যে পিসিবি” বলে যে দাবি করেছেন আমি তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। যথারীতি ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরিতে ব্যস্ত। স্বল্প কিছু ধৈর্য এবং সময়ের মধ্যে বিষয়টি স্পষ্ট হবে যে, কে কার দরজার কড়া নাড়ছে এবং কারা নয়।’

অন্যদিকে, গতকাল সংবাদ সংস্থা এএফপি নিজস্ব সূত্রের বরাতে জানিয়েছে, আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক যোগাযোগের পর পিসিবি আলোচনায় লিপ্ত হয়েছে। পারস্পরিক আলোচনার ভিত্তিতে আইসিসি দ্বন্দ্ব ও চলমান ধোঁয়াশা মেটাতে চায়। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে- পিসিবি আইসিসিকে মেইলের মাধ্যমে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তের কথা জানিয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে পাকিস্তানের বিরুদ্ধে বড় কোনো ধরনের শাস্তিরও সুযোগ নেই।

ওই প্রতিবেদনে বলা হয়- বড় প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ কিংবা সরকারের হঠাৎ জারি করা কোনো নির্দেশের ক্ষেত্রে চুক্তির শর্ত পূরণ করা সম্ভব না হলে সংশ্লিষ্ট পক্ষকে আইনগতভাবে দায়ী করা হয় না। আইসিসির টুর্নামেন্টে অংশগ্রহণসংক্রান্ত চুক্তিতেও এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ আছে। পাকিস্তান তাদের সরকারের পরামর্শে ভারত ম্যাচ বয়কট করছে। আইসিসি পিসিবিকে জানিয়েছে, যদি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে, তাহলে সর্বোচ্চ সংস্থা হিসেবে আইসিসি যে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে, সেজন্য পিসিবির কাছে ক্ষতিপূরণ দাবি করার অধিকার তাদের আছে। তবে আইসিসি এটাও স্পষ্ট করেছে, তারা এই ইস্যুতে সরাসরি সংঘাতে যেতে চায় না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...