✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৭, | ২০:১৮:৩১ |
নোয়াখালীর সুবর্ণচরে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মো. ফারুক (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চর আমিনুল হক গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই রাতে ভুক্তভোগীর বাবা তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। 

ফারুক ওই গ্রামের বাসিন্দা।  তার বাবার নাম অজিউল্লাহ। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মাস ছয়েক আগে বাড়িতে কেউ না থাকার সুবাদে ওই নারীকে বিরিয়ানি দেওয়ার কথা বলে ধর্ষণ করেন ফারুক।  এতে ওই নারী অন্তঃসত্ত্বা হন। তার শারীরিক অবস্থার পরিবর্তন দেখা দিলে বিষয়টি জানাজানি হয়।  শুক্রবার রাতে মামলার পর ফারুককে গ্রেপ্তার করে পুলিশ।

ওই নারীর বাবা বলেন, অভিযুক্ত ব্যক্তি প্রায়ই তাদের বাড়িতে আসতেন, সম্প্রতিও এসেছিলেন।

চরজব্বার থানার ওসি লুৎফর রহমান জানান, ওই নারীর বাবা বাদী হয়ে মামলা করেন।  অভিযুক্ত ব্যক্তিকে রাতেই গ্রেফতার করে সকালে আদালতে সোর্পদ করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..