সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

অবশেষে মৌসুমী…

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-১৩, | ১৮:৫১:৩৬ |

সবশেষ মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘অর্জন ৭১’ ছবির কাজ করেছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এই সিনেমায় তিনি একজন পুলিশ কর্মকর্তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। এর কিছু অংশের কাজ হয়েছে। শিগগিরই বাকি কাজ শুরু হবে বলে জানা যায়। এখানে মৌসুমীর বিপরীতে অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ। এরপর করোনা মহামারির জন্য মৌসুমী আর নতুন কোনো সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়াননি। মাঝে একটি বিশেষ নাটকে অভিনয় করেন ঢাকাই ছবির ‘প্রিয়দর্শিনী’ খ্যাত এই নায়িকা। সে খবর এখন পুরনো।

মৌসুমী ভক্তরা এখন অপেক্ষায় আছেন কবে নাগাদ তিনি সিনেমার শুটিংয়ে ফিরবেন। সেই অপেক্ষার পালা শেষ হলো। গত রোববার নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। নাম ‘দেবর আমার কত আপন’। নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে। চুক্তিবদ্ধ হওয়ার খবরটি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক সায়মন তারিক। তিনি জানান, সিনেমাটিতে মৌসুমী গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। তাকে কেন্দ্র করেই এর গল্প। এতে তাকে গ্রামীণ নারীর চরিত্রে দেখা যাবে। এক সময় ছবিতে তাকে প্রতিবাদী নারী হিসেবে উপস্থাপন করা হবে। ‘দেবর আমার কত আপন’ সিনেমায় ওমর সানীও অভিনয় করবেন। জানা গেছে, মৌসুমীর সঙ্গে আরো নতুন মুখ থাকছে সিনেমাটিতে। মেহেদী ও সোহানা নামের নতুন জুটি এ ছবিতে কাজ করবেন। এ ছাড়াও বড়দা মিঠু, মাসুম আজিজসহ অনেকেই অভিনয় করবেন ছবিটিতে। এখানে কাজ করা প্রসঙ্গে মৌসুমী বলেন, বেশ আলাদা গল্পের একটি ছবি। আমার চরিত্রটিও চমৎকার। এ কারণেই ছবিটি করতে রাজি হয়েছি। তাছাড়া করোনার কারণে অনেকদিন নতুন ছবিতে কাজ করা হয়নি। অপেক্ষায় ছিলাম কবে ক্যামেরার সামনে দাঁড়াবো। অবশেষে এ ছবির মাধ্যমে ফেরাটা হচ্ছে। এদিকে আরো বেশকিছু নতুন সিনেমা নিয়ে কথা হচ্ছে মৌসুমীর। ব্যাটে-বলে মিললে সেগুলোতেও কাজ করবেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..