✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিয়ের অনুষ্ঠানে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৭, | ১৩:১৫:১৭ |
চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠানে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে হাবিবুল মোস্তফা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ক্রসিং এলাকায় হক কনভেনশন হলের পাশের একটি নির্মাণাধীন ভবনের নিচতলার খোলা সেপটিক ট্যাংকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুল মোস্তফা চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে।

কর্ণফুলী থানার এসআই জয়নাল জানান, ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং পাঁচজন সাক্ষীর উপস্থিতিতে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে প্রতিবেশী শামসুল আলমের মেয়ের বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে হক কনভেনশন হলে আসে হাবিবুল। অনুষ্ঠানস্থলের আশপাশে খেলাধুলার সময় সে পাশের নির্মাণাধীন ভবনের নিচতলার অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা তাকে সেপটিক ট্যাংক থেকে ভাসমান অবস্থায় দেখতে পায়।

স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলের ভবনটি হক কনভেনশন হলের মালিকের আত্মীয় কামনুর নাহারের। বারবার সতর্ক করার পরও সেপটিক ট্যাংকে ঢাকনা দেওয়া হয়নি, যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে।

কর্ণফুলী থানার অপারেশন অফিসার নুরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..