সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

নীল ও বেগুনি রঙের শাড়িতে নজরকাড়া লুকে রুনা খান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৭, | ১২:০১:২১ |
অভিনেত্রী রুনা খান মানেই ভিন্ন কিছু। একদিকে পর্দায় সাবলীল অভিনয়, অন্যদিকে তার সাহসী ও গ্ল্যামারাস উপস্থিতি- সব মিলিয়ে তিনি সবসময়ই থাকেন আলোচনার কেন্দ্রে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করে ফের নেটিজেনদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

ছবিতে রুনা খানকে দেখা গেছে অত্যন্ত আধুনিক ও আভিজাত্যপূর্ণ লুকে। পরেছেন নীল ও বেগুনি রঙের একটি জমকালো শাড়ি, ম্যাচিং স্লিভলেস সিকুইন ব্লাউজ; যা তাকে দিয়েছে এক অনন্য মাত্রা।



এছাড়াও গলায় কয়েক লহরের সাদা মুক্তার মালা এবং হাতে মুক্তার ব্রেসলেট রুনার এই লুকে যোগ করেছে রাজকীয় ছোঁয়া। হালকা মেকআপ আর খোলা চুলে তার আত্মবিশ্বাসী চাহনি যেন ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছে।



রুনার এই স্টানিং অবতার দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন তার সহকর্মী ও অনুরাগী থেকে শুরু করে সাধারণ ভক্তরা। একজন মন্তব্য করেছেন, ‘অসাধারণ এবং মাইন্ড ব্লোয়িং’। আরেকজন লিখেছেন, ‘সুন্দরী, রুনা!’। মূলত তার এই সাহসী ব্যক্তিত্ব এবং সৌন্দর্য সামাজিক মাধ্যমে রীতিমতো উষ্ণতা ছড়াচ্ছে।



স্পষ্টভাষী ব্যক্তিত্ব এবং নিজস্ব স্টাইল রুনা খানকে সবসময় অন্যদের থেকে আলাদা করে রেখেছে। সামাজিক মাধ্যমে ঝড় তোলার পাশাপাশি পর্দার কাজেও এখন ব্যস্ত সময় তার।

সম্প্রতি নির্মাতা আলী জুলফিকার জাহেদীর স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘রক্তছায়া’-তে প্রথমবারের মতো পুলিশের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..