সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মার্কিন গোয়েন্দা সংস্থার নথির তথ্য

গোয়েন্দা হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন 'এপস্টেইন'

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৭, | ১১:৫৯:১৮ |
যৌন সন্ত্রাসী জেফরি এপস্টেইন দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রশিক্ষণপ্রাপ্ত এজেন্ট ছিলেন বলে সূত্রের বরাতে এক নথিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই।

সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদ বারাকের অধীনে তাকে প্রশিক্ষণ দেয় মোসাদ।

সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, এফবিআইয়ের ২০২০ সালের একটি নথিতে এপস্টেইনের মোসাদের এজেন্ট হওয়ার বিষয়টি উল্লেখ আছে। নথিটি এপস্টেইন ফাইলের সঙ্গে গত সপ্তাহে প্রকাশ করা হয়।

এফবিআই ওই নথিটিকে গোপনীয় মানবীয় সূত্র (সিএইচএস) প্রতিবেদন হিসেবে উল্লেখ করেছে। নথিতে ‘যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়ার ওপর অনুপযুক্ত দেশীয় ও বিদেশি প্রভাব’ সম্পর্কে গোয়েন্দা তথ্য রয়েছে। তবে ওই সূত্রটি এগুলোর বাইরেও অন্য আরও কথা বলেছেন। যেগুলো এ নথিতে লিপিবদ্ধ করা হয়েছে।

এফবিআইয়ের প্রতিবেদনটিতে বলা হয়েছে, এপস্টেইন এবং হার্ভাড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর এলান ডারসোউইজের মধ্যে হওয়া ফোনালাপে আঁড়ি পাতেন তাদের সূত্রটি। তাদের মধ্যে ফোনে কি কি কথা হতো সেগুলো তিনি মোসাদকে জানাতেন।

সূত্রটি এফবিআইকে বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদ বারাকের বিভিন্ন আলাপচারিতা শোনার পর তিনি নিশ্চিত হন এপস্টেইন মূলত মোসাদের একজন গুপ্তচর।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওই প্রফেসরের ফোনে আঁড়ি পেতে সূত্রটি শুনতে পান তিনি এক মার্কিন অ্যাটর্নিকে বলেছেন, “এপস্টেইন যুক্তরাষ্ট্র ও মিত্র দেশ উভয়ের গোয়েন্দা।”

এমনকি এই প্রফেসর নিজেও মোসাদের সুবিধাভোগী ছিলেন বলে জানিয়েছেন সূত্রটি।

হার্ভাডের প্রফেসর এলান ডারসোউইজ অত্যন্ত বিতর্কিত ব্যক্তি এবং দখলদার ইসরায়েলর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের বন্ধু ও উপদেষ্টা। তিনি যুক্তরাষ্ট্রের বেশ কিছু হাই-প্রোফাইল মামলায় আসামীপক্ষের হয়ে কাজ করেছেন; যার মধ্যে এপস্টেইন, হার্ভে ওয়াইনস্টাইন এবং ডোনাল্ড ট্রাম্পের মামলাগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য।

সূত্র: মিডেল ইস্ট আই

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..