বিশ্বকাপজয়ী ফরাসি তারকাকে দলে ভেড়াল তুর্কি ক্লাব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৫, | ১৯:৪৬:৫৬ |
ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এন’গোলো কন্তেকে দলে ভিড়িয়েছে তুরস্কের শীর্ষ ক্লাব ফেনারবাচে। প্রশাসনিক জটিলতার কারণে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত সব বাধা কাটিয়ে কন্তের ট্রান্সফার সম্পন্ন হয়েছে।

চুক্তির শর্তাবলি প্রকাশ করা হয়নি। বুধবার ক্লাবটির সভাপতি সাদেত্তিন সারান এক বিবৃতিতে জানান, এই ট্রান্সফার সফলভাবে শেষ করতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছেন।


৩৪ বছর বয়সী কান্টে সৌদি প্রো লিগের ক্লাবেআল ইত্তিহাদ থেকে ফেনারবাচেতে যোগ দিলেন। মঙ্গলবার এক পর্যায়ে এই চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। ফেনারবাচে অভিযোগ করে, আল ইত্তিহাদের প্রশাসনিক ত্রুটির কারণেই শুরুতে ট্রান্সফার সম্পন্ন করা যাচ্ছিল না। তবে পরে সৌদি ক্লাবটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদায়ি বার্তা দিয়ে জানায়, তারা কন্তের চুক্তির অবশিষ্ট মেয়াদ বিক্রি করতে সম্মত হয়েছে।

 
কন্তে ২০২৩ সালে আল ইত্তিহাদে যোগ দেন। সম্প্রতি তিনি ফ্রান্স জাতীয় দলে ফিরেছেন এবং নভেম্বর মাসে ইউক্রেনের বিপক্ষে ৪-০ গোলের জয়ে নিজের ৬৫তম আন্তর্জাতিক ম্যাচ খেলেন। ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন এই মিডফিল্ডার।

১২ বছর পর তুরস্কের লিগ শিরোপা জয়ের লক্ষ্যে এগোচ্ছে ফেনারবাচে

কন্তের অভিজ্ঞতা ও নেতৃত্ব দলের মাঝমাঠকে আরো শক্তিশালী করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। চলতি ট্রান্সফার উইন্ডোতে ক্লাবটি ফরাসি আরেক মিডফিল্ডার মাতেও গেন্দুজিকেও দলে নিয়েছে, যা শিরোপা লড়াইয়ে ফেনারবাচের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...