সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

উত্তেজনার মাঝেই পারস্য উপসাগর থেকে ২টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৫, | ১৯:৪১:৫১ |
জ্বালানি পাচারের অভিযোগে উপসাগরীয় জলসীমায় বিদেশি নাবিকসহ দুটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বৃহস্পতিবার বিদেশি ওই দুই ট্যাঙ্কার জব্দ করা হয়েছে বলে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালের দিকে ইরানের সামরিক বাহিনী উপকূলীয় জলসীমায় জ্বালানি তেলবাহী দুটি ট্যাঙ্কার জব্দ করেছে। ওই দুই ট্যাঙ্কারে করে জ্বালানি পাচার করা হচ্ছিল বলে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে।

তবে ট্যাঙ্কার দুটি কোন দেশের পতাকা বহন করছিল কিংবা নাবিকরা কোন দেশের সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়নি।

ইরানের সরকারবিরোধী বিক্ষোভ দমন ঘিরে ওই অঞ্চলে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যাপক উত্তেজনা চলছে, সেই সময় বিদেশি ট্যাঙ্কার জব্দের এই ঘটনা ঘটলো। গত ডিসেম্বরের শেষের দিকে ইরানের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া ব্যাপক বিক্ষোভ পরে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

এই আন্দোলন দমনে ইরানের শাসকগোষ্ঠী ব্যাপক বলপ্রয়োগ করে। এতে বিক্ষোভে ৫ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা দাবি করেছে। তেহরানের প্রাণঘাতী সরকারবিরোধী বিক্ষোভ দমন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক চুক্তি মেনে নেওয়ার সতর্কবার্তা দেওয়ার পর ওয়াশিংটন ওই অঞ্চলে একটি নৌবহর পাঠিয়ে দিয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী উপসাগরে ১০ লাখ লিটারের বেশি পাচার করা জ্বালানি বহনকারী দুটি ট্যাঙ্কার জব্দ করেছে। ট্যাঙ্কার দু’টির ১৫ বিদেশি নাবিককে ইরানি বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

সূত্র: এএফপি, রয়টার্স।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..