✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

৪৫৯ শিশুকে যৌন হেনস্তা, অস্ট্রেলীয় ব্যক্তির বিরুদ্ধে ৫৯৬ অভিযোগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৫, | ১৯:৩৫:০৬ |
সামাজিক যোগাযোগ মাধ্যম ও গেমিং প্ল্যাটফর্মে শিশুদের ‘সক্রিয়ভাবে লক্ষ্যবস্তু’ করা এক ব্যক্তির বিরুদ্ধে অস্ট্রেলিয়া ও আরো ১৫টি দেশে মোট ৪৫৯ জন ভুক্তভোগীর সঙ্গে সংশ্লিষ্ট শিশু নির্যাতনসংক্রান্ত শত শত অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে কুইন্সল্যান্ড পুলিশ।  

২৭ বছর বয়সী ওই ব্যক্তি গত বছরের ফেব্রুয়ারি থেকে হেফাজতে রয়েছেন। তার ইলেকট্রনিক ডিভাইস থেকে অভিযোগকৃত নির্যাতনের সঙ্গে সংশ্লিষ্ট ২৩ হাজারের বেশি ভিডিও ও ছবি উদ্ধারের পর তার বিরুদ্ধে মোট ৫৯৬টি অভিযোগ আনা হয়েছে।  

কুইন্সল্যান্ড পুলিশের ডিটেকটিভ অ্যাক্টিং চিফ সুপারিনটেনডেন্ট ডেনজিল ক্লার্ক বলেন, ছবি ও ভিডিওর ‘পরিমাণ’ এত বেশি ছিল যে শনাক্তকরণ প্রক্রিয়ায় ‘সময়, দক্ষতা ও প্রতিশ্রুতি’ প্রয়োজন হয়েছে।


 
তিনি জানান, এখন পর্যন্ত ৩৬০ জন ভুক্তভোগীকে শনাক্ত করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।  

পুলিশের ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগীদের মধ্যে ২০০ জনের বেশি অস্ট্রেলিয়ায় এবং বাকিরা প্রধানত ইংরেজিভাষী দেশগুলোতে। তাদের অধিকাংশই সাত থেকে ১৫ বছর বয়সী ছেলে। 

ক্লার্ক বলেন, আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করে ভুক্তভোগীদের শনাক্তকরণ ও তাদের ‘উপযুক্ত সহায়তা’ নিশ্চিত করার উদ্যোগ চলমান রয়েছে।


 
তিনি সতর্ক করে বলেন, জনপ্রিয় অ্যাপ, গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে শিশুদের প্রলুব্ধ করা, বাধ্য করা বা হুমকি দিয়ে নিজেদের যৌন ছবি তুলতে ও পাঠাতে বাধ্য করার ঘটনা ‘ক্রমবর্ধমানভাবে’ বাড়ছে।  

তিনি যোগ করেন, ‘এতে একটি শিশুর যে মানসিক আঘাত হয়, তা গুরুতর।’  

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি ব্যবহৃত সাইটগুলোর নাম বলতে অস্বীকৃতি জানালেও জানান, সেগুলো ‘খুবই জনপ্রিয়’। তার ভাষ্য অনুযায়ী, সব অপরাধই অনলাইনে সংঘটিত হয়েছে এবং অন্য সন্দেহভাজনদের বিরুদ্ধেও তদন্ত চলছে।


 
পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে শিশুদের লক্ষ্যবস্তু করেন। তিনি একাধিক অনলাইন প্রোফাইল তৈরি করে পুরুষ ও নারী—উভয় সেজে পরিচয় দিতেন।

পুলিশের অভিযোগ, তিনি যোগাযোগগুলো রেকর্ড করতেন এবং ‘প্রলুব্ধকরণ ও জবরদস্তি’র মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে যৌনভাবে স্পষ্ট উপাদান পাঠাতে বাধ্য করতেন, যা তিনি ‘নাম দেওয়া ফোল্ডারে’ অত্যন্ত ‘সতর্কতার সঙ্গে’ সংরক্ষণ করতেন।  

আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে—কারেজ সার্ভিসের মাধ্যমে শিশু নির্যাতনের উপাদান উৎপাদনের ২৪৪টি অভিযোগ, ১৬ বছরের কম বয়সীদের প্রলুব্ধ করতে কারেজ সার্ভিস ব্যবহারের ১৬৩টি অভিযোগ এবং কারেজ সার্ভিস ব্যবহার করে শিশুর সঙ্গে যৌন কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার ৮৭টি অভিযোগ। ওই ব্যক্তির বৃহস্পতিবার আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..