সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

৫ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৫, | ১২:৫২:৩৩ |
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাগুলোই কালক্রমে রূপ নেয় ইতিহাসে। মানবসভ্যতার জন্য গুরুত্বপূর্ণ—ভালো-মন্দ, প্রথম অর্জন কিংবা অভিশাপ-আশীর্বাদ—এমন ঘটনাগুলোর স্মারক হয়ে থাকে এসব দিন। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় ইতিহাসের পাতায় লেখা সেই স্মরণীয় মুহূর্তগুলো।

আজ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

উল্লেখযোগ্য ঘটনাবলি

১৬৪৯: প্রিন্স অব ওয়েলস দ্বিতীয় চার্লস রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৬৭৯: জার্মানির সম্রাট প্রথম লিওপোল্ড ফ্রান্সের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করেন।

১৭৮২: ব্রিটিশদের কাছ থেকে স্পেন মিনার্কো দখল করে নেয়। 

১৭৮৩: ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু হয়।

১৭৯২: টিপু সুলতান ব্রিটিশ ও হায়দ্রাবাদ নিজামের কাছে পরাজিত হয়ে মহীশূরের অর্ধেক এলাকা ব্রিটিশদের হাতে ছেড়ে দেন।

১৮১৭: যুক্তরাষ্ট্রে প্রথম গ্যাস কোম্পানি প্রতিষ্ঠিত হয়।

১৮১৮: চতুর্দশ চার্লসকে সুইডেনের রাজা ঘোষণা করা হয়।

১৮৩১: প্রসন্নকুমার ঠাকুরের সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা দ্য রিফর্মার প্রথম প্রকাশিত হয়।

১৮৭২: ‘ভারত আশ্রম’ প্রতিষ্ঠা করা হয়।

১৮৮৯: গৌরহরি সেনের উদ্যোগে কলকাতার বিডন স্ট্রিটে ঐতিহাসিক চৈতন্য লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়।

১৯০০: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে পানামা খাল বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯২২: জনপ্রিয় মার্কিন পারিবারিক পত্রিকা রিডার্স ডাইজেস্ট প্রথম প্রকাশ পায়।

১৯২৩: অস্ট্রেলীয় ক্রিকেটার বিল পন্সফোর্ড প্রথম শ্রেণির ক্রিকেটে ৪২৯ রান করে বিশ্বরেকর্ড গড়েন।

১৯৩৪: ইতালিতে একীভূত রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়।

১৯৩৭: চার্লি চ্যাপলিন অভিনীত প্রথম সবাক চলচ্চিত্র মডার্ন টাইমস মুক্তি পায়।

১৯৫৮: নবগঠিত সংযুক্ত আরব প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে জামাল আবদেল নাসের মনোনীত হন।

১৯৬৬: লাহোরে অনুষ্ঠিত সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা দাবি উপস্থাপন করেন।

১৯৭৪: জাতীয় সংসদে বিরোধী ও স্বতন্ত্র সদস্যদের ওয়াকআউটের মধ্যেই বিশেষ ক্ষমতা আইনের বিল একতরফাভাবে পাস হয়।

২০১৩: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চের আত্মপ্রকাশ ঘটে।

জন্মদিন

১৭৯৯: ইংরেজ উদ্ভিদবিজ্ঞানী জন লিন্ডলি।

১৮৪০: টায়ারের উদ্ভাবক জন বয়েড ডানলপ।

১৮৬৬: স্কটিশ নৃতাত্ত্বিক স্যার আর্থার কিথ।

১৮৮৮: ওলন্দাজ চিত্রশিল্পী আন্তন মাউভ।

১৮৯৪: বাংলার নারী আন্দোলনের অগ্রদূত আশালতা সেন।

১৯০৭: অমরেন্দ্রনাথ ঘোষ—কল্লোল ও প্রগতি যুগের শক্তিমান লেখক।

১৯১৪: নোবেলজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী অ্যালান লয়েড হজকিন।

১৯১৫: নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ রবার্ট হফস্টাটার।

১৯৩২: বাঙালি কবি শঙ্খ ঘোষ (প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ)।

১৯৪১: মার্কিন অভিনেতা ডেভিড সেলবি।

১৯৪৬: ইংরেজ অভিনেত্রী শার্লট র‍্যামপলিং।

১৯৫৪: বাংলাদেশি ইসলামি চিন্তাবিদ ও লেখক আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া।

১৯৭৬: বলিউড অভিনেতা অভিষেক বচ্চন।

১৯৮৪: আর্জেন্টাইন ফুটবলার কার্লোস তেভেজ।

১৯৮৫: পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

১৯৯২: ব্রাজিলীয় ফুটবলার নেইমার।

মৃত্যুদিন

১৬০৮: জার্মান গণিতবিদ গ্যাসপার স্কট।

১৮৫৯: কবি ও সমাজসংস্কারক তর্কবাগিশ গৌরীশঙ্কর ভট্টাচার্য।

১৮৮১: স্কটিশ ঐতিহাসিক ও দার্শনিক থমাস কার্লাইল।

১৮৮৮: চিত্রশিল্পী আন্তন মাউভ।

১৮৯৪: সমাজসেবক যদুলাল মল্লিক।

১৯২১: বিপ্লবী সতীশচন্দ্র মুখোপাধ্যায় (স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী)।

১৯৩২: রাজনীতিবিদ ও সমাজসংস্কারক মাওলানা মোহাম্মদ আলী।

১৯৫৫: কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়।

১৯৭৯: ইংরেজ ক্রিকেটার এডি পেইন্টার।

১৯৮৮: জনপ্রিয় কৌতুকাভিনেতা সন্তোষ দত্ত।

১৯৯৮: চলচ্চিত্র পরিচালক অর্ধেন্দু সেন।

১৯৯৯: নোবেলজয়ী রুশ-মার্কিন অর্থনীতিবিদ ওয়াসিলি লিওনটিফ।

২০১১: ইংরেজ লেখক ব্রায়ান জ্যাকসন।

২০১৪: ফিনিশ কবি মিরকা রেকোলা।

২০১৪: কিংবদন্তি বাঙালি সংগীতশিল্পী যূথিকা রায়।

২০২০: হলিউড কিংবদন্তি অভিনেতা কার্ক ডগলাস।

২০২০: পাকিস্তানি রাজনীতিবিদ মোহাম্মদ শফিক।

২০২০: নোবেলজয়ী মার্কিন জীবরসায়নবিদ স্ট্যানলি কোহেন।

২০২৩: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..