✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

৭ লাখ ৬৭ হাজার প্রবাসীর ঠিকানায় পৌঁছেছে পোস্টাল ব্যালট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৪, | ১১:৩৮:৩৪ |
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীর গন্তব্যের দেশে পৌঁছেছে পোস্টাল ব্যালট। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

এতে আরো জানানো হয়, পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন ৫ লাখ ২৪ হাজার ৮৬৯ জন ভোটার। ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন।


ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ৪ লাখ ৩১ হাজার ৭৪৮টি পোস্টাল ব্যালট। বাংলাদেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার ২০টি ব্যালট। রিটার্নিং কর্মকর্তা ৪১ হাজার ১৭৮টি ব্যালট গ্রহণ করেছেন।

 
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছে, মোবাইল অ্যাপ-এর মাধ্যমে দেশের অভ্যন্তরে ভোটারদের ভোটদান কার্যক্রমের অংশ হিসেবে বিডি পোস্ট কর্তৃক ভোটারদের কাছে পাঠানো ব্যালট ৬ লাখ ৬২ হাজার ১৯১টি

১ লাখ ৭০ হাজার ৯৮৯ ভোটার ব্যালট গ্রহণ করেছেন।
\
এ ছাড়া ১ লাখ ৩১ হাজার ৬৯১ ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। ১ লাখ ৪ হাজার ১৬৫ ভোটার কর্তৃক ব্যালট পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ১২ হাজার ৯১৫টি ব্যালট গ্রহণ করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..