সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বিদেশি কম্পানিকে ইজারার প্রতিবাদ

চট্টগ্রাম বন্দর বিক্ষোভে উত্তাল, চলছে চতুর্থ দিনের কর্মবিরতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৩, | ১৩:৪৫:০৮ |
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল বন্দর এলাকা। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শ্রমিক-কর্মচারীদের ২৪ ঘণ্টার টানা কর্মবিরতিতে কার্যক্রম স্থবির হয়ে পড়েছে দেশের প্রধান এই সমুদ্র বন্দরে। 

মঙ্গলবার সকালে সরেজমিনে বন্দরে গিয়ে দেখা যায়, একদিকে যেমন বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে, অন্যদিকে বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপোগুলোতে (অফডক) জমেছে রপ্তানি পণ্যের পাহাড়। দ্রুত এই সংকটের সমাধান না হলে আন্তর্জাতিক নৌবাণিজ্যে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।


এর আগে গত শনিবার (৩১ জানুয়ারি) থেকে টানা তিন দিন আংশিক কর্মবিরতি পালনের পর আজ মঙ্গলবার ২৪ ঘণ্টা আন্দোলনের সিদ্ধান্ত নেন শ্রমিক কর্মচারীরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..