সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

নেইমার-ফিরমিনো জাদুতে ধরাশায়ী বলিভিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-১০, | ১৭:৩০:৫৪ |

ম্যাচে গোল পেলেন না নেইমার। কিন্তু ফুটবলে সব সময় কী গোলের হিসাব করলে চলে?

গোল না পেলেও নেইমার গোটা ম্যাচে যেভাবে খেললেন, ব্রাজিল সমর্থকদের আকর্ণবিস্তৃত হাসি আসবেই। ২০২২ বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা গোটা খেলা নিয়ন্ত্রণ করেছেন, খেলিয়েছেন ফিরমিনো-কুতিনিওদের। সব মিলিয়ে ঘরের মাটিতে ম্যাচটাতে ব্রাজিল দুমড়ে-মুচড়ে দিয়েছে বলিভিয়াকে, মাঠ ছেড়েছে ৫-০ গোলের জয় নিয়ে।

সাও পাওলোতে বাংলাদেশ সময় আজ ভোরে ম্যাচটাতে নেইমারকে পাশে পেয়ে উজ্জীবিত হয়ে উঠেছিলেন স্ট্রাইকার রবার্তো ফিরমিনোও। লিভারপুলের জার্সিতে ফর্মহীন এই স্ট্রাইকার নেইমারের ছোঁয়ায় ফিরে পেলেন ফর্ম, করলেন জোড়া গোল। গোল করেছেন পিএসজির সেন্টারব্যাক মার্কিনিওস, বার্সেলোনার মিডফিল্ডার কুতিনিও। বাকি গোলটা বলিভিয়ার আত্মঘাতী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..