সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

নারী ক্রিকেটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে বিসিবির ব্যর্থতা প্রশ্নে রুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০২, | ২০:৫০:১৭ |
দেশের নারী ক্রিকেটারদের জন্য একটি নিরাপদ, হয়রানিমুক্ত এবং জেন্ডার-সংবেদনশীল ক্রীড়া পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ (বিসিবি) সংশ্লিষ্ট বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

এছাড়া রুল বিচারাধীন থাকাবস্থায় হাইকোর্টের রায়ের নির্দেশনার আলোকে যৌনহয়রানি বিরোধী নীতিমালা কার্যকর করতে বিসিবিকে নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন আদেশ বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে বিসিবিকে বলা হয়েছে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম। 

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য ক্রিকেটার জাহানারা আলমের সঙ্গে যৌন হয়রানির অভিযোগ ওঠে। এ ঘটনায় বিসিবি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কিন্তু এখনো কোনো প্রতিবেদন জমা হয়নি। একজন নারী ক্রিকেটারের সঙ্গে এ ধরনের যৌন নিপীড়নের ঘটনায় বিসিবির নেওয়া পদক্ষেপে সন্তুষ্ট না হয়ে হাইকোর্টে রিট করেন সাবরিনা সুলতানা। ওই রিটের উপর প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল ও অন্তর্বর্তীকালীন আদেশ দেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..