✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

জিমেইল থেকে ভ্রমণের তথ্য যাচাই করে এআই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০২, | ১৯:০২:২০ |
গুগল তাদের সার্চের এআই মোডে পার্সোনাল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত করার কথা বলেছে। এর ফলে এখন গুগলের এআই মোড গ্রাহকরা জিমেইল ও গুগল ফটোসের সঙ্গে যুক্ত হয়ে ব্যক্তিগত ও প্রাসঙ্গিক উত্তর দিতে পারবে। ইতোমধ্যে এই ফিচারটি জেমিনি অ্যাপে চালু করা হয়েছিল। এবার সেটিই আনা হলো গুগল সার্চের এআই মোডে।

গুগলের দাবি, পার্সোনাল ইন্টেলিজেন্স ব্যবহারকারীর ব্যক্তিগত কনটেক্সট বুঝে সার্চের ফল আরও উপযোগী করে তুলবে। বাস্তবে এর মানে সার্চ করার সময় এআই মোড গ্রাহকের জিমেইল ও ফটোস থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে উত্তর তৈরি করতে পারবে।


গুগল উদাহরণ দিয়ে বলেছে, কেউ যদি অনলাইনে নতুন জামা খুঁজতে যান, তাহলে এআই মোড আগের কেনাকাটার ইতিহাস দেখে নতুন সাজেশন দিতে পারবে। এতে ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী প্রোডাক্ট খুঁজে পাওয়া সহজ হয়।

গুগল সার্চের ভাইস প্রেসিডেন্ট অব প্রোডাক্ট রব্বি স্টেইন ব্লগপোস্টে বলেন, আমি নতুন এক জোড়া স্নিকার্স খুঁজছিলাম। এআই মোড আমার আগের কেনা ব্র্যান্ড দেখে এমন একটি নতুন স্টাইল সাজেস্ট করল, যা আমি আগে দেখিনি। সাজেশনটি এতটাই ভালো ছিল যে আমি সঙ্গে সঙ্গে সেটি কিনে ফেলি।

আরেকটি উদাহরণে গুগল জানায়, ভ্রমণের পরিকল্পনার সময় এআই মোড জিমেইলের বুকিং তথ্য এবং গুগল ফটোসের স্মৃতি ব্যবহার করে ব্যক্তিগত ভ্রমণ পরিকল্পনায় বাস্তব পরামর্শ দেয়। এতে প্রত্যেক ব্যবহারকারীর জন্য আলাদা ও উপযোগী ট্রাভেল প্ল্যান তৈরি হবে।

এই ফিচারটি ব্যবহার করা সম্পূর্ণ ঐচ্ছিক, অর্থাৎ চাইলে তবেই জিমেইল ও গুগল ফটোসকে সার্চের সঙ্গে যুক্ত করবে। সংযোগ না করলে পার্সোনাল ইন্টেলিজেন্স কাজ করবে না। এই ফিচারটি বর্তমানে সার্চ ল্যাবের মাধ্যমে যুক্তরাষ্ট্রে গুগল এআই প্রো আর আলট্রা সংস্করণ নিবন্ধিতদের জন্য চালু করা হচ্ছে। এটি শুধু ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টে পাওয়া যাবে। ওয়ার্কস্পেসের ব্যবসা, এন্টারপ্রাইজ বা শিক্ষা অ্যাকাউন্টে এটি ব্যবহার করা যাবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..