সর্বশেষ :
জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির লজ্জাবতী কাঁকড়া ১৬ বছর পর একই দিনে যুক্তরাষ্ট্রের তিন অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি ব্রিকসের উন্নয়ন ব্যাংকে শিগগিরই যোগ দেবে ইরান সওজের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানকে প্রত্যাহার সুপার কাপ ফাইনালের লড়াইয়ে কারা এগিয়ে, পিএসজি নাকি অ্যাস্টন ভিলা? বৃষ্টিপাতে উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর থামছেনই না কঙ্গনা, এবার বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিনকে ‘শিয়াল’ বলে কটাক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী পিএসজির বিপক্ষে সুপার কাপ ফাইনালে নেই মার্তিনেজ

প্রতি ১৬ সেকেন্ডে জন্ম নিচ্ছে একটি মৃত শিশু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-০৮, | ১৭:০৮:২৯ |

বিশ্বে প্রতি ১৬ সেকেন্ডে একটি মৃত শিশু জন্ম নিচ্ছে। আর প্রতিবছর বিশ্বে মৃত শিশু জন্ম নেওয়ার সংখ্যা ২০ লাখের মতো। বৃহস্পতিবার জাতিসংঘের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

জাতিসংঘের পক্ষ থেকে সতর্ক করে আরো বলা হয়েছে যে করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে বিশ্বের আরো দুই লাখের মতো বেশি মৃত শিশু জন্ম নিতে পারে ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ এবং বিশ্বব্যাংকের একটি যৌথ প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ৮৪ শতাংশ মৃত শিশু জন্মে নিম্ন এবং মধ্যম আয়ের দেশ। কারণ হিসেবে ওই দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থাকে দায়ী করা হয়।

এ নিয়ে জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা ফোর বলেন, গর্ভবতী অবস্থায় সন্তানের মৃত্যু একটি পরিবারের জন্য মারাত্বক শোকাবহ ঘটনা। প্রাণহানির বাইরেও এটি নারী, পরিবার ও সমাজের মানসিক এবং আর্থিক ব্যয়ে মারাত্মক এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..