✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

গাজীপুরে গুলি ছুড়ে ও ককটেল ফাটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৫, | ২১:০৪:২৪ |
গাজীপুরের বাসন এলাকায় গুলি ছুড়ে ও ককটেল ফাটিয়ে ডাচ বাংলা এজেন্ট পয়েন্টের ২৪ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো পর্যন্ত জড়িতদের সন্ধান ও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে মহানগরীর বাসন থানাধীন আউটপাড়া এলাকায় ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট পয়েন্টে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ওই এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির ম্যানেজার সাইফুল ইসলাম ব্যাংকের টাকা জমা দেওয়ার জন্য চান্দনা চৌরাস্তার উদ্দেশে যাচ্ছিলেন। স্থানীয় কাজিমউদ্দিন স্কুলের সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলযোগে ছয়জন দুর্বৃত্ত সাইফুলের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে দুই রাউন্ড গুলি ছুড়ে ও কয়েকটি ককটেল ফাটিয়ে ২৪ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়।

জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, এজেন্ট পয়েন্টের ২৪ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশে বের হলে পথিমধ্যে দুষ্কৃতিকারীরা ককটেল ফাটিয়ে টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এ বিষয়টি তদন্ত করে প্রয়োজনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..