সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

প্রকৃতি যেন জয়াকে আলাদা করে গড়ে তুলেছে : প্রসেনজিৎ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৫, | ২০:০৩:৪৪ |
জয়া আহসান মানেই পর্দায় সৌন্দর্য, অভিনয়ে সংযম আর বাস্তব জীবনে একেবারে স্বাভাবিক সরলতা। তবে এবার সেই অভিনেত্রীকে ঘিরে এক মজার অভিজ্ঞতার কথা শোনালেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

আড্ডার ছলে প্রসেনজিৎ বলেন, ‘জয়ার একটা অদ্ভুত দিক আছে। ও কোনো দিনই মোটা হবে না’—এই কথা বলতে গিয়েই তাঁর মুখে ফুটে ওঠে বিস্ময় আর মুগ্ধতার হাসি।
কারণ জয়া যে ভীষণ খাবারপ্রেমী, সেটা খুব কাছ থেকে দেখেছেন তিনি।

বহু আগেই প্রসেনজিৎকে মনে নিয়েছেন জয়া আহসান

প্রসেনজিতের ভাষ্য, জয়া রসগোল্লা ভীষণ ভালোবাসে। সুযোগ পেলেই খায়। অথচ আশ্চর্যের বিষয় হলো—এত কিছু খেয়েও তার শরীরে এক ফোঁটা ফ্যাটও জমে না।



প্রকৃতি যেন তাকে আলাদা করে গড়ে তুলেছে!

হাসতে হাসতে প্রসেনজিৎ আরো বলেন, ‘আমি তো একদিন ওকে বলেই ফেললাম—তুই তো আসন করিস না, এক্সারসাইজ করিস না!’

জবাবে জয়ার উত্তর ছিল, ‘আমার কিছু হয় না।’ এই সরল অথচ আত্মবিশ্বাসী জবাব শুনে আরো অবাক হয়ে যান প্রসেনজিৎ।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..