✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

জেলেনস্কিকে ‘ক্লাউন’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৫, | ১২:১৩:১২ |
সাধারণ মানুষকে হত্যা করে ইরানের সরকার ক্ষমতায় থাকার চেষ্টা করছে এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জবাবে জেলেনস্কিকে ‘বিভ্রান্ত ক্লাউন’ হিসেবে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

এছাড়া জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নিয়ে নিজের ও তার সেনাবাহিনীর দুর্নীতিগ্রস্ত জেনারেলদের পকেট ভরছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, বিদেশি আক্রমণ ঠেকাতে তাদের অন্য কোনো দেশের কাছে ভিক্ষা চাইতে  হয় না।

তিনি বলেন, “জেলেনস্কি নিজের এবং দুর্নীতিবাজ জেনারেলদের পকেট ভারী করতে 'জাতিসংঘের সনদ লঙ্ঘনকারী অবৈধ আগ্রাসন' মোকাবিলা করার অজুহাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের করদাতাদের অর্থ দুহাতে লুটে নিচ্ছেন।”

“অথচ একই সময়ে, তিনি কোনো প্রকার লজ্জা ছাড়াই ইরানের বিরুদ্ধে সেই একই জাতিসংঘ সনদ লঙ্ঘন করে মার্কিন সামরিক হামলার আহ্বান জানাচ্ছেন।”

“জেলেনস্কি, বিশ্ব আপনার মতো বিভ্রান্ত ক্লাউনদের দেখে ক্লান্ত। আপনার ওই ভাড়াটে সৈন্যে ভরা বিদেশি মদদপুষ্ট বাহিনীর মতো আমরা নই; আমরা ইরানিরা জানি কীভাবে নিজেদের রক্ষা করতে হয় এবং আমাদের কারো কাছে সাহায্য ভিক্ষা করার প্রয়োজন নেই।”

সুইজারল্যান্ডের দাভোসে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে জেলেনস্কি ইরানে সরকারের সমালোচনা করে বলেন, “এই রক্তপাতের পর ইরান কিসে পরিণত হবে? যদি ইরান সরকার টিকে যায়। তাহলে বিশ্বের সব অত্যাচারীর কাছে একটি বার্তাই যাবে- অনেক মানুষ হত্যা করে ক্ষমতায় থাকুন।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..