সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

থিয়েটারের অভিনেত্রী ঐশিকীকে বিয়ে করলেন বিশ্বাবসু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৪, | ১৮:৩৪:০১ |
বিয়ে করলেন কলকাতার অভিনেতা বিশ্বাবসু বিশ্বাস। প্রেমিকা ঐশিকী ঘটকের সঙ্গে নতুন জীবন শুরু করলেন অভিনেতা। ঐশিকী পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরের মেয়ে। সেখানেই বসেছিল বিয়ের আসর।


পর্দায় এর আগে বর সেজেছেন অভিনেতা। তবে বাস্তবে বরবেশে একেবারেই অন্যরকম দেখাচ্ছিল তাঁকে। লাল পাঞ্জাবি আর ধুতিতে সেজেছিলেন তিনি। কনের সাজেও ঐশিকীকে দেখাচ্ছিল ভারি সুন্দর।

নববধূর পরনে ছিল লাল টুকটুকে বেনারসি। সঙ্গে মানানসই গয়না। কপালে হালকা চন্দনের কল্কা আর ফুলের সাজে। এক ফ্রেমে বেশ মানিয়েছে দুজনকে।
ছোটপর্দার চেনা মুখ বিশ্বাবসু। ‘করুণাময়ী রানি রাসমণি’, ‘সাঁঝের বাতি’-সহ বেশ কিছু জনপ্রিয় ধারবাহিকে দেখা গেছে বিশ্বাবসু বিশ্বাসকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র যুক্ত থিয়েটারের সঙ্গেও। সম্প্রতি পা রেখেছেন পরিচালনার জগতেও। এবার বিয়ে সারলেন অভিনেতা

 
এর আগে সেভাবে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো ঘোষণা করেননি অভিনেতা। তবে পাত্র-পাত্রী দুজনেরই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একে-অন্যের সঙ্গে নানা মুহূর্তের ছবি রয়েছে। ঐশিকীও থিয়েটারের সঙ্গেই যুক্ত। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ড্রামা বিভাগের ছাত্রী তিনি। ২৮ জানুয়ারি কাছের বন্ধু, আত্মীয়স্বজনদের নিয়েই বৌভাতের প্রীতিভোজ হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..