সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আফগানিস্তানে তুষারপাত-ভারী বৃষ্টিতে নিহত ৬১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৪, | ১৮:১৬:৪৪ |
আফগানিস্তানে তুষারপাত ও ভারী বর্ষণে অন্তত ৬১ জনের প্রাণহানি ঘটেছে। গত তিন দিনে দেশটিতে প্রাকৃতিক এই দুর্যোগে আরও অনেকে আহত হয়েছেন বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ) বলেছে, গত তিন দিনে তুষারপাত ও ভারী বৃষ্টিপাতে দেশজুড়ে ৬১ জন নিহত ও ১১০ জন আহত হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে ৪৫৮টি ঘর আংশিক অথবা পুরোপুরি ধ্বংস হয়েছে।

তবে এই দুর্যোগে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে এএনডিএমএ।

এএনডিএমএর প্রকাশিত মানচিত্র অনুযায়ী, বুধবার থেকে শুক্রবারের মধ্যে দেশটির মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের বিভিন্ন প্রদেশে হতাহতের ওই ঘটনা ঘটেছে।

ভারী তুষারপাতে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ ও রাজধানী কাবুলে গত কয়েক দিনে সড়ক দুর্ঘটনাও ঘটেছে।

দুর্বল অবকাঠামোর কারণে আফগানিস্তানের প্রত্যন্ত এলাকায় প্রায়ই প্রাণঘাতী বন্যা, ভূমিধস ও ঝড়ের কবলে ক্ষয়ক্ষতির মুখে পড়ে। দেশটিতে এই ধরনের চরম আবহাওয়া স্থানীয় বিভিন্ন জনগোষ্ঠীকে আরও বেশি অসহায় করে তোলে।

সূত্র: এএফপি।.

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..