সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলা, নিহত অন্তত ৭

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৪, | ১৭:০৫:৩৮ |
পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে। শুক্রবার আফগানিস্তানের সীমান্ত লাগোয়া পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় এক এলাকায় আত্মঘাতী হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে।

দেশজুড়ে ক্রমবর্ধমান জঙ্গি হামলা সামাল দিতে হিমশিম খাচ্ছে পাকিস্তান। এর মাঝেই দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের দেরা ইসমাইল খান জেলায় বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী ওই হামলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দেরা ইসমাইল খান জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে শান্তি কমিটির সদস্যদের অবস্থান করা ভবনে ওই বোমা হামলা চালানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আদনান বলেছেন, শান্তি কমিটিগুলো স্থানীয় বাসিন্দা ও বয়োজ্যেষ্ঠদের নিয়ে গঠিত এবং আফগান সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গিদের মোকাবিলায় ইসলামাবাদের উদ্যোগের অংশ হিসেবে এসব কমিটি কাজ করে।

তিনি বলেন, আত্মঘাতী বোমা হামলায় প্রায় এক ডজন মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা গেছেন। এর আগে, শুক্রবার বিস্ফোরণস্থলে তিনজন নিহত হন বলে জানিয়েছিল পুলিশ।


বিয়ের অনুষ্ঠানের অতিথিদের লক্ষ্য করে চালানো এই হামলার দায় এখন পর্যন্ত কোনও গোষ্ঠী স্বীকার করেনি।

আফগান সীমান্তের উভয় পাশেই সক্রিয় রয়েছে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী তালেবান। পাকিস্তানে এই গোষ্ঠীটি তেহরিক-ই-তালেবান পাকিস্তান নামে পরিচিত। জঙ্গি হামলা মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে প্রশাসনের গঠন করা শান্তি কমিটির সদস্যদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যা দিয়েছে তালেবান।

পাকিস্তানের কয়েকটি সুন্নিপন্থি জঙ্গি গোষ্ঠীর একটি মূল সংগঠন হিসেবে কাজ করছে পাকিস্তানি তালেবান। ১৯৯৭ সাল থেকে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে এই গোষ্ঠীটি। পাকিস্তানের শাসনব্যবস্থার পরিবর্তে নিজেদের কঠোর ইসলামি আইন প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য বলে ঘোষণা দিয়েছে পাকিস্তান তালেবান।

ইসলামাবাদ অভিযোগ করে বলেছে, আফগান তালেবান পাকিস্তানি এই গোষ্ঠীকে আফগানিস্তান থেকে হামলার পরিকল্পনায় সহায়তা করছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করে বলছে, জঙ্গিবাদ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।

সূত্র: রয়টার্স।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..