✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

মাহফিল থেকে ফেরার পথে বিএনপি নেতা গুলিবিদ্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৩, | ১১:৫১:১১ |
কেরানীগঞ্জে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে হাসান মোল্লা (৪৫) নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তিনি হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে কেরানীগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

গুলিবিদ্ধ হাসান মোল্লা কেরানীগঞ্জ থানার জগন্নাথপুর গ্রামের আকর মোল্লার ছেলে। 

হাসান মোল্লার ছোট ভাই রাকিব হোসেন জানান, তার ভাই ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে ৭ নম্বর ওয়ার্ডের হিরো চেয়ারম্যানের বাড়ির সামনে পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার পেটের ডান পাশে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। কে বা কারা কী কারণে গুলি করেছে, তা এখনো জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কেরানীগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। স্বজনরা জানিয়েছেন, তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। বর্তমানে তার চিকিৎসা চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..