✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ইসলামী ব্যাংকে ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২২, | ২০:১০:২৫ |

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। এ খাতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। এ প্রকল্পে ট্রেইনি ফিল্ড আ্যাসিস্ট্যান্ট পদে যোগ্য বাংলাদেশি পুরুষ নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে ব্যাংকটি। এ পদে আবেদনের সুযোগ আছে আর দুই দিন। 

পদের নাম: ট্রেইনি ফিল্ড আ্যাসিস্ট্যান্ট 

আবেদনে যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 

বয়সসীমা: ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে এসএসসি বা সমমানের সনদ বিবেচিত হবে।

অন্য যোগ্যতা: নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে অবশ্যই দেশের যেকোনো গ্রামীণ এলাকায় মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। 

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইটের (career.islamibankbd.com) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। উল্লেখ্য, সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। 

আবেদনের শেষ তারিখ: ২২ জানুয়ারি ২০২৬ 

*আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..