সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ঢাকা ও চট্টগ্রাম ওয়াসার এমডির মেয়াদ তিন বছর বৃদ্ধি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-০১, | ১২:১০:৫৯ |

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানের ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ’র মেয়াদ তিন বছর করে বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘পানি সরবরাহ নিষ্কাশন ও পয়:নিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ২৮ (২) ধারা মোতাবেক প্রকৌশলী তাকসিম এ খান-কে তার বর্তমান চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার পর অর্থ্যাৎ ১৪ অক্টোবর থেকে তিন বছরের জন্য ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে পুন:নিয়োগের জন্য সরকারের অনুমোদন নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।’

অপর প্রজ্ঞাপনে বলা হয়, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬’ এর ২৮(২) ধারা মোতাবেক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহকে তার বর্তমান চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার পর, অর্থাৎ ১ নভেম্বর থেকে তিন বছরের জন্য চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগে সরকারের অনুমোদন জ্ঞাপন করা হলো।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..