সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

রাজধানীর কড়াইল এলাকা থেকে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২১, | ২০:০৩:২৩ |
রাজধানীর কড়াইল এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ (রিভলভার) এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে বনানী থানা-পুলিশের একটি দল ওই যুবককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার যুবকের নাম আব্দুস সামাদ (২৫)।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।

বনানী থানা সূত্রে জানানো হয়, বুধবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানার কড়াইল জামাই বাজার ঝিলপাড় নরসিংদী পট্টি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সামাদকে গ্রেপ্তারের পর তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি বিদেশি ‘.২২ ম্যাগনাম মিনি রিভলভার’ উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার সামাদের বিরুদ্ধে বনানী থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..