✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিএনপির অভিযোগ, জামায়াত-এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২০, | ১৮:৫২:৪৯ |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার নির্ধারিত সময়ের আগেই মাঠে নামায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি রাজনৈতিক দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দলগুলোর প্রধানদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

সতর্কবার্তা পাওয়া দলগুলো হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস।

ইসি সূত্র জানায়, বিএনপির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগে বলা হয়, ২১ জানুয়ারির আগে সব ধরনের নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও এই চারটি দল আইন অমান্য করে প্রচারণা অব্যাহত রেখেছে। যা ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ১৮ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। বিএনপির ওই অভিযোগ পর্যালোচনা করে সত্যতা পাওয়ায় দলগুলোর প্রধানদের সতর্ক করার সিদ্ধান্ত নেয় কমিশন।

চিঠিতে উল্লেখ করা হয়, ২১ জানুয়ারির পূর্বে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট দলগুলো প্রচারণা চালিয়েছে, যা বিধিবহির্ভূত। নির্ধারিত সময়ের পূর্বে সব ধরনের প্রচারণা হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রধান ও দায়িত্বরত ব্যক্তিবর্গকে নির্দেশ প্রদান করা হলো।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আচরণবিধি অনুযায়ী, ভোটগ্রহণের নির্দিষ্ট সময় পূর্ব পর্যন্ত প্রচারণার সুযোগ থাকলেও তার আগে গণসংযোগ বা প্রচারণায় আইনি বিধিনিষেধ রয়েছে। নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে, ভবিষ্যতে এ ধরনের আচরণবিধি লঙ্ঘন হলে সংশ্লিষ্ট দল বা প্রার্থীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..