সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সিরিয়ায় কারাগার থেকে পালিয়েছেন প্রায় ১৫০০ বন্দি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২০, | ১২:৫৩:০০ |
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) জানিয়েছে, দেশটির শাদ্দাদি কারাগার থেকে প্রায় ১২০ ইসলামিক স্টেট (আইএস) সদস্য পালিয়ে গেছেন। 


অন্যদিকে, কুর্দি সংবাদমাধ্যম ‘রুদাও’ কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) মুখপাত্র ফরহাদ শামির বরাত দিয়ে দাবি করেছে, পালিয়ে যাওয়া বন্দির সংখ্যা প্রায় ১৫০০।

সিরীয় সেনাবাহিনী এক বিবৃতিতে অভিযোগ করেছে, এসডিএফ এই জঙ্গিদের মুক্তি দিয়েছে। উল্লেখ্য, কয়েক দিনের তীব্র লড়াইয়ের পর গত রোববার (১৮ জানুয়ারি) এসডিএফ রাক্কা এবং দেইর আল-জোর প্রদেশ থেকে নিজেদের সরিয়ে নিতে সম্মত হয়।  এই এলাকাগুলো দীর্ঘদিন ধরে কুর্দি বাহিনীর নিয়ন্ত্রণে ছিল এবং এখানেই সিরিয়ার প্রধান তেলক্ষেত্রগুলো অবস্থিত।

বর্তমানে সিরীয় সেনাবাহিনীর ইউনিট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বাহিনী শাদ্দাদিতে প্রবেশ করেছে।  মন্ত্রণালয় জানিয়েছে, পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে ৮১ জনকে ইতোমধ্যে পুনরায় গ্রেফতার করা হয়েছে। শহরের চারপাশের এলাকায় এখনো তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে এবং বাকি বন্দিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..