সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

দক্ষিণ আফ্রিকায় মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ১৩ স্কুলশিক্ষার্থীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২০, | ১১:৩১:১৯ |
দক্ষিণ আফ্রিকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন স্কুশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) জোহানেসবার্গের দক্ষিণে ভ্যান্ডারবিজলপার্ক নামক শিল্প শহরের কাছে একটি যাত্রীবাহী মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তাদের তথ্যমতে, দুর্ঘটনায় আহত আরও তিন শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তাদের চিকিৎসা চলছে। এই ঘটনাটি দক্ষিণ আফ্রিকার নাজুক সড়ক নিরাপত্তা ব্যবস্থার চিত্র আবারও সামনে নিয়ে এসেছে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, একটি বিপজ্জনক ওভারটেকিং বা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টার সময় এই সংঘর্ষটি ঘটে। স্থানীয় সম্প্রচার মাধ্যম নিউজরুম আফ্রিকাকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় একটি অনিচ্ছাকৃত দুর্ঘটনা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এক বিবৃতিতে তিনি নিহত শিক্ষার্থীদের পরিবার, শিক্ষক এবং বন্ধুদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আমাদের সম্ভাব্য সবকিছুই করতে হবে।

সড়ক নিরাপত্তার উদ্বেগজনক চিত্র দেশটির পরিবহন মন্ত্রী বারবারা ক্রিসি গত সপ্তাহেই দক্ষিণ আফ্রিকার সড়ক দুর্ঘটনার হারকে 'জাতীয় লজ্জা' হিসেবে অভিহিত করেছিলেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় মোট ১১,৪১৮ জন প্রাণ হারিয়েছেন।

যদিও আগের বছরের তুলনায় মৃত্যুর হার ৬ শতাংশ কমেছে, তবুও গড়ে প্রতিদিন দেশটিতে ৩১ জন মানুষ সড়কে মৃত্যুবরণ করেন। মন্ত্রীর মতে, অতিরিক্ত গতি এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোই এসব দুর্ঘটনার প্রধান কারণ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..