✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বরিশালে অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৯, | ১৭:২৮:২৭ |
বরিশালের হিজলা উপজেলায় এক অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।  সোমবার (১৯ জানুয়ারি) ভোর রাত ৩টার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শান্তির বাজার সংলগ্ন মেঘনা নদীর পাড়ে একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নৌ-পুলিশ জানায়, সোমবার দুপুর পর্যন্ত নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।


নৌ-পুলিশের এসআই মো. শাহজাদা জানান, হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফোনে অবহিত করার পর নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শান্তির বাজার এলাকার মেঘনা নদীর পাড়ে একটি নৌকা থেকে গলাকাটা মরদেহটি উদ্ধার করে।

নৌ-পুলিশের ইনচার্জ গৌতম চন্দ্র মণ্ডল বলেন, যুবকের দেহটি উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলের কাছেই আজিজ সিকদারের মাছঘাট এলাকায় নদীর পাড়ে একটি বালুর বস্তায় রক্তের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি বাঁচার জন্য ছুটোছুটি করেছিলেন। তার গলা কাটা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে মরদেহটি নদীর পাড়ে ফেলে রেখে যায়।

মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে বিভিন্ন থানা ও এলাকায় নিহতের ছবি পাঠানো হয়েছে। এ ঘটনায় সিআইডির পাশাপাশি নৌ-পুলিশও তদন্ত চালাচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..