সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আমিরাতে রমজানের দিন গণনা শুরু রোববার থেকে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৭, | ১৯:২৫:৫১ |
আগামীকাল রোববার আমিরাতে শাবান মাসের নতুন চাদ দেখা যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিদরা। এতে রমজানের আগে শেষ চন্দ্র মাসে প্রবেশ করবেন বিশ্বের মুসলমানরা। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের হিসাবে আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৬ রমজান শুরুর সবচেয়ে সম্ভাব্য তারিখ

আগামীকাল রোববার শাবান মাসের নতুন চাঁদের জন্ম হওয়ার কথা থাকায় বিশ্বজুড়ে মুসলমানরা রমজানের আগে শেষ মাসে প্রবেশ করতে যাচ্ছেন।

আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী রোববার ১৮ জানুয়ারি ২০২৬ রাত ১১টা ৫২ মিনিটে শাবান মাসের চাঁদের জন্ম হবে।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আগামী সোমবার ১৯ জানুয়ারি হবে ১৪৪৭ হিজরি সালের শাবান মাসের প্রথম দিন। অর্থাৎ রমজান শুরু হতে আর মাত্র একটি চন্দ্র মাস বাকি থাকবে।


জ্যোতির্বিদদের পূর্বাভাস বলছে, রমজান শুরু হতে পারে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে ঐতিহ্যগতভাবে চাঁদ দেখার ওপর।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট জানিয়েছে, ২০২৬ সালে রমজান শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। এর মধ্যে বুধবার, ১৮ ফেব্রুয়ারিকে সবচেয়ে সম্ভাব্য প্রথম দিন হিসেবে ধরা হচ্ছে। তবে ইসলামী ক্যালেন্ডারের অন্যান্য মাসের মতোই, চাঁদ দেখা সাপেক্ষেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

হিজরি বর্ষপঞ্জির নবম মাস রমজানে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করেন। এ সময় নামাজ, কোরআন তিলাওয়াত, আত্মশুদ্ধি ও দান-সদকার পরিমাণও বেড়ে যায়। রমজানের আগে শাবান মাসকে সাধারণত মানসিক ও আত্মিক প্রস্তুতির সময় হিসেবে দেখা হয়।

প্রাথমিক হিসাব অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে রমজান শেষ হতে পারে বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬-এর দিকে। চন্দ্র মাসের নিয়ম অনুযায়ী রমজান ২৯ বা ৩০ দিনের হতে পারে।

সূত্র : গালফ নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..