✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই অত্যাচার হচ্ছে: মমতা ব্যানার্জী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৭, | ১৮:১৬:১৭ |
ভারতে বিজেপিশাসিত রাজ্যগুলোতে বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার দাবি, আসাম, রাজস্থান, মধ্য প্রদেশ, দিল্লি, বিহারের মতো রাজ্যগুলো নির্যাতনে শিকার হচ্ছেন বাংলাভাষীরা।

আর কয়েক মাস পর পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হবে। তার আগে শুক্রবার (১৬ জানুয়ারি) শিলিগুড়ি মাটিগাড়ায় মহাকাল মন্দির শিলান্যাস করেন মমতা ব্যানার্জী। সেই অনুষ্ঠান থেকেই এমন মন্তব্য করেন তিনি।

কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে মমতা বলেন, আজ বাংলায় কথা বললে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে। বিজেপির রাজ্যগুলো করছে। কেন? আমরা তো করি না। আপনারা কেন অত্যাচার করছেন?

তিনি বলেন, আসাম, রাজস্থান, মধ্য প্রদেশ, দিল্লি, বিহারে গেলেই মারা হচ্ছে। কেন? পেটানো কোনো ধর্ম হয় না। জীবন ফিরিয়ে দেওয়াই ধর্ম। গান্ধীজি বলেছেন, ঈশ্বর, আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..