সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ভারতের ঘটনা

ট্রাকের ধাক্কায় নিহত শিশু পড়েছিল রাস্তায়, ট্রাকের মাছ লুট করছিলেন মানুষ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৭, | ১২:১৩:০৩ |
ভারতের বিহারের সীতামার্চি জেলায় ট্রাকের ধাক্কায় ১৩ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। ধাক্কাটি এতো জোরে ছিল যে সে ঘটনাস্থলেই মারা যায়। যখন তার মরদেহ রাস্তায় পড়েছিল তখন সেই ট্রাকের মাছ লুট করতে ব্যস্ত হয়ে পড়েন আশপাশের মানুষ।

সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (১৬ জানুয়ারি) জানিয়েছে, পাপরি থানাধীন জাঝিহাট গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

রিতেশ কুমার গোলো নামে সপ্তম শ্রেণির ওই শিক্ষার্থী রাস্তা পার হচ্ছিল। তখন তাকে সজোরে ধাক্কা মারে ট্রাকটি। এতে সঙ্গে সঙ্গে প্রাণ হারায় সে। তখন তার পরিবারের সদস্যরা সেখানে ছুটে আসে। রাস্তায় যখন গোলোর নিথর দেহ পড়েছিল এবং তার আপজনদের কান্নায় বাতাস ভারী হয়ে উঠছিল তখনই অন্য মানুষজন মাছ লুট করতে ব্যস্ত হয়ে পড়েন। ওই দুর্ঘটনার পর ট্রাক থেকে মাছগুলো ছিটকে পড়ে।

তারা অ্যাম্বুলেন্স-পুলিশকে খবর না দিয়ে বা নিহতদের পরিবারকে সাহায্য না করে মাছ লুটপাট করছিলেন। তারা বস্তায় ভরে ভরে মাছ নিয়ে যাচ্ছিলেন।

পুলিশ ঘটনাস্থলে এসে লুটপাটকারীদের সরিয়ে দেয় এবং শিশুটির মরদেহ নিয়ে যায়। এছাড়া ট্রাকটিও জব্দ করেছে তারা।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..