✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘পারমাণবিক যুদ্ধে জয়ী হওয়া যায় না, এ লড়াই ঠিক নয়’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৯-২৭, | ১১:১৭:৩২ |

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, পারমাণবিক যুদ্ধে বিজয়ী হওয়া যায় না; এবং অবশ্যই এ লড়াই করা উচিত হবে না।

পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ নির্মূলকরণে আন্তর্জাতিক দিবসের বার্তায় মহাসচিব শনিবার বলেন, পারমাণবিক অস্ত্রের ব্যবহার হলে বিশ্বের সব দেশ ক্ষতিগ্রস্ত হবে।

এর অর্থ এই যে, পুনরায় এই মরণঘাতী অস্ত্র ব্যবহার যাতে না হয়; তা নিশ্চিত করার জন্য সব দেশের অস্ত্রাগার থেকে পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূল করতে হবে।

তিনি বলেন, পরমাণু অস্ত্রের ঝুঁকি কমাতে দেশগুলোকে আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে প্রকৃতভাবে ও আন্তরিক বিশ্বাসের সঙ্গে সংলাপে আসতে হবে।

জাতিসংঘ প্রধান বলেন, পুনরায় তাদের এ আস্থায় ফিরে আসা উচিত যে, এই যুদ্ধে বিজয়ী হওয়া যায় না এবং অবশ্যই লড়াই করা উচিত হবে না। তারা নিরস্ত্রীকরণের যে অঙ্গীকার করেছে তা বাস্তবায়নের জন্য তাদের পদক্ষেপ নেয়া উচিত।

২০১৩ সালের ২৬ ডিসেম্বর পরমাণু অস্ত্র নির্মূলে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বৈঠকে ৬৮/৩২ ভোটে এই দিনটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়া হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..