✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা, নতুন কর্মসূচি ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৫, | ১৯:১০:৩৯ |
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালনের পর রাজধানীর সায়েন্সল্যাব ও টেকনিক্যাল মোড় ছেড়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। প্রায় ৫ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সড়ক ছেড়ে দেন তারা।

তবে দাবি আদায়ে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আগামী সোমবার (১৯ জানুয়ারি) আবারও সায়েন্সল্যাব মোড় ব্লকেড করে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন তারা।

এর আগে পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার পর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। প্রায় একই সময়ে টেকনিক্যাল মোড়েও অবরোধ কর্মসূচিতে নামেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এসব পয়েন্টে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময় পায়ে হেঁটেই গন্তব্যে যেতে দেখা যায় অনেককে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..