✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

‘পরাশক্তি’তে অভিনয়ের স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত শ্রীলীলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৪, | ১৮:৫৯:৩৭ |
নৃত্য ও গানে দর্শকপ্রিয়তা অর্জন করে অল্প সময়েই দক্ষিণী সিনেমার আলোচিত মুখ হয়ে উঠেছেন শ্রীলীলা। তবে এবার নিজেকে ভিন্নভাবে প্রমাণ করার গল্প শোনালেন এই অভিনেত্রী। নতুন সিনেমা ‘পরাশক্তি’ তাঁর ক্যারিয়ারে এক গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করছেন তিনি নিজেই।

সম্প্রতি এক বক্তব্যে শ্রীলীলা বলেন, এতদিন তাঁর কাজের প্রশংসা সীমাবদ্ধ ছিল নাচ ও গানকে ঘিরে। কিন্তু ‘পারাসক্তি’ প্রথম সিনেমা, যেখানে দর্শক ও সমালোচকদের কাছ থেকে চরিত্র ও অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন তিনি।

অভিনেত্রী হিসেবে নিজের এই পরিবর্তনকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন শ্রীলীলা।

এই সিনেমায় তাঁর অভিনয়ে আবেগ, গভীরতা ও পর্দায় উপস্থিতি নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুধু আকর্ষণীয় উপস্থিতি নয়, অভিনয়ের শক্তিতেও যে তিনি সমান দক্ষ, ‘পারাসক্তি’ সেটিই প্রমাণ করেছে। ফলে শ্রীলীলার অভিনয়জীবনে এটি যে এক মাইলফলক হয়ে থাকবে, তা বলাই যায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..