✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

এই যাত্রায় আপনাদের আশীর্বাদ কামনা করছি আমরা: রাফসান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৪, | ১৭:০৭:৪২ |
বিয়ে করেছেন উপস্থাপক রাফসান সাবাব ও গায়িকা জেফার রহমান। আজ বুধবার ফেসবুকে এক পোস্টে বিয়ের বেশ কয়েকটি ছবি পোস্ট করে বিয়ের খবরটি জানান দেন। তবে রাফসানের ঘনিষ্ঠসূত্র জানাচ্ছিল, আজ সকালে গায়ে হলুদ ও বিকেলে বিয়ে হবার কথা। কিন্তু দুপুরেই বিয়ের বিষয়টি জানিয়ে দেন রাফসান।

বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করে রাফসান বলেন, ‘আমাদের বন্ধুবান্ধব, পরিবার এবং প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা আমাদের যাত্রা শুরু করলাম। একই সঙ্গে এই যাত্রায় আপনাদের আশীর্বাদ কামনা করছি আমরা। আজ, আমরা আমাদের জীবনকে একত্রিত করছি এবং একসঙ্গে একটি সুন্দর অধ্যায়ে পা রাখছি।’



তবে জানা গেছে, গত শনিবার জেফারের নিজ বাসায় দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

এর আগে ঘরোয়া আয়োজনে ছোট করে তাদের গায়ে হলুদও অনুষ্ঠিত হয়। গত কয়েক বছর ধরেই রাফসান সাবাব ও জেফার রহমানের প্রেমের গুঞ্জন চলছিল। তবে দুজনেই এত দিন এটিকে বন্ধুত্ব বলে এসেছেন। এ সময়ে সামাজিক বিভিন্ন অনুষ্ঠান থেকে থাইল্যান্ডে একান্ত সময় কাটাতেও দেখা গেছে দুজনকে।

তবে প্রেম নিয়ে মুখ খোলেননি তারা। আজ ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..