✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৩, | ১৩:১৮:২৪ |
কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। শীতের তীব্রতায় ভোগান্তিতে পড়েছে মানুষজন। তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রটির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।

দিনের বেলা মাঝে মাঝে সূর্যের দেখা মিললেও তেমন উষ্ণতা ছড়াচ্ছে না। এমন শীতে রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর ও শ্রমজীবী মানুষের কষ্ট বেড়েছে। দিন ও রাতে স্বল্প আয়ের মানুষজন পুরনো গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন।     

অন্যদিকে ঠান্ডার কারণে মানুষজন হাট-বাজারে গিয়ে প্রয়োজনীয় কেনাকাটা সেরে দ্রুত ঘরমুখী হচ্ছেন। শহরে রাত আটটার পর জনসমাগম কমে যাচ্ছে। ঘন কুয়াশায় বোরো ধানের চারা ও বীজতলা লালচে ও কুঁকড়ে যাচ্ছে। আলু ক্ষেতে হিম পড়ায় কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন।

শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর ভিড় বাড়ছে। এর মধ্যে নারী, শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি।   

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..