✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বিড়াল নির্যাতনের অভিযোগে জাবি প্রশাসনকে আইনি নোটিশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৩, | ১৩:১৩:৩৩ |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে বিড়ালদের ওপর ধারাবাহিক নির্যাতন, বিষ খাইয়ে হত্যা ও অবৈধভাবে সরিয়ে ফেলার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। প্রাণী কল্যাণ সংস্থা ‘এএলবি অ্যানিম্যাল শেল্টার’ -এর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. তৌফিকুল ইসলাম খান এ নোটিশ পাঠান।

রোববার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (প্রশাসন) ড. সোহেল আহমেদ, প্রক্টর ড. একেএম রাশিদুল আলম এবং জাহানারা ইমাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছে নোটিশটি পাঠানো হয়।

নোটিশে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিড়াল স্থানান্তর, নিধন বা বিষ প্রয়োগসহ সব অবৈধ কর্মকাণ্ড বন্ধ, প্রাণী নির্যাতনের বিরুদ্ধে ক্যাম্পাসে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আহত বিড়ালদের চিকিৎসার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ফারজানা শাওন বলেন, গত বছর থেকেই ক্যাম্পাসে পশু নির্যাতনের ঘটনা বেড়েছে। প্রশাসনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। বরং কিছু হল সংসদের সদস্য ক্ষমতার অপব্যবহার করেছে এবং নির্যাতনের ঘটনাগুলো গোপন করার চেষ্টা হয়েছে।

তিনি জানান, পরবর্তীতে তারা ‘এএলবি অ্যানিম্যাল শেল্টার’-এর সঙ্গে যোগাযোগ করেন এবং সব প্রমাণ জমা দেওয়ার পর সংস্থাটি আইনি নোটিশ পাঠানোর উদ্যোগ নেয়।

নোটিশে সতর্ক করে বলা হয়েছে- নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে জনস্বার্থে হাইকোর্টে রিট পিটিশন দায়েরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..