সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

কলকাতায় বিশ্বের প্রথম ট্রাম লাইব্রেরি!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৯-২৪, | ১৬:০৬:৩০ |

বাংলাদেশের প্রেক্ষাপটে ভ্রাম্যমাণ লাইব্রেরির কথা অনেকেই শুনেছেন। বিশ্বের বিভিন্ন দেশেই রয়েছে এই ভ্রাম্যমাণ লাইব্রেরির ধারণা। কিন্তু প্রথমবারের মত ‘ট্রাম লাইব্রেরি’ পেতে যাচ্ছে কলকাতা। বুধবার কলকাতার এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে খবরটি জানিয়েছে এনডিটিভি। পশ্চিমবাংলা ট্রান্সপোর্ট করপোরেশনের (ডব্লুউবিটিসি) ব্যবস্থাপনা পরিচালক রাজানভির সিং কাপুর জানিয়েছেন, এখানে সকল পর্যায়ের পাঠকদের আকৃষ্ট করতে সরকারি চাকরির পরীক্ষার বই থেকে শুরু করে ডব্লুউবিসিএস, জিআরই ও জিম্যাট-এর বই সহ সকল পর্যায়ের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে বই থাকবে।

চলতি সপ্তাহের বৃহস্পতিবার উদ্বোধন করা হবে বিশ্বের প্রথম ‘ট্রাম লাইব্রেরি’ যা কলকাতার শ্যামবাজার থেকে শুরু করে এসপ্ল্যানেডে হয়ে কলেজ স্ট্রিট পর্যন্ত প্রায় ৪.৫ কিলোমিটার পথে নিয়মিত চলবে।

ট্রামটির চলার পথে প্রায় ৩০টি বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, স্কটিশ চার্চ কলেজ, হিন্দু স্কুল, হারে স্কুল এবং কলকাতা গার্লস স্কুল।

রাজানভির সিং বলেন, ‘ডব্লুউবিটিসি’র ব্যবস্থাপনায় এই ট্রাম লাইব্রেরি কলকাতার ট্রাম সড়কে প্রদক্ষিণ করবে যেখানে বিশেষ একটি ট্রামে করে যাতায়াতের সময় বই ও ম্যাগাজিন পড়তে পারবে পাঠক।’

এই ট্রাম কারে ফ্রি ওয়াইফাই ব্যবস্থাও থাকবে, যার মাধ্যমে যাত্রীরা ট্রামে থাকা বইয়ের পাশাপাশি ‘ই-বুক’ পড়তে পারবে। এখানে থাকা ই-বুক নিয়মিত আপডেট করা হবে বলে জানান তিনি।

তিনি আরো জানান, ভবিষ্যতে এই ট্রাম লাইব্রেরিকে কেন্দ্র করে পাঠক সমাবেশ ও বইয়ের মোড়ক উন্মোচনসহ সাহিত্য উৎসবের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

১৯০২ সাল থেকে চালু হওয়া এই ট্রাম যাত্রীদের জন্য এটি যাত্রায় নবদ্বার উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..